আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের মাগুরছড়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (২৫) এক তরুণের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ২৫ বছরের এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্নহত্যা বুঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।