আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন  উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার  উদ্যোগে মুবারক  র‍্যালী, আলোচনা সভা, মীলাদ ও  বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় মাদ্রাসার প্রাঙ্গণ হতে শুরু হয়ে হাজারো আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে কালজয়ী বিভিন্ন নাত গেয়ে মুবারক র‍্যালীটি উপজেলা সদরের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে  উলুয়াইল ও আশ-পাশের গ্রাম গুলোর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  মাদ্রাসার কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হন। পরে রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্মের উপর নেওয়া প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, মীলাদ,  দু’আ ও তাবারুক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 

সকাল ১০টায় র‍্যালী  এবং  যুহরের পূর্ব  পর্যন্ত শুরু হওয়া আলোচনা সভায় প্রিয়নবী (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগত অতিথিবৃন্দ। 

সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল  ইসলাম। 

মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য,  বকসী কাওছার রশীদের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহ মুজাহীদ আলী আজমীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ,  মুফতি মাওলানা  বশির আহমদ,  কাশিমপুর লতিফিয়া  দাখিল মাদ্রাসা রাজনগরের সুপার,  মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান।

বক্তব্য রাখেন,  মাওলানা মুফতি লোকমান খান নবীন, মাওলানা মোঃ ফারুক মিয়া, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ শামসুদ্দিন, মাওলানা মোঃ মুজিবুর রহমান, কারী মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ও তালামীয কর্মী লোকমান আহমদ প্রমুখ।

শান্তিপূর্নভাবে র‍্যালিটি সমাপ্ত করতে পেরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও  ম্যানেজিং কমিটি, সর্বস্তরের, আশিকানে রাসুল, ছাত্র – জনতা,প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।