আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্বৃত্তদের হানা,বসতঘর ভাংচুর

নিজস্ব প্রতিনিধিঃ গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংকারের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে ,বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে একই গ্রামের মৃত নূরউদ্দিনের পুত্র কেফাত উল্লাহকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত সমর আলীর পুত্র সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার সিনিয়র অফিসার ইসলাম উদ্দিন’র বাড়ীতে দুর্বৃত কেফায়েতের নেতৃত্বে একদল লোক এসে পাথর ও ইট দিয়ে শতাধিক ঢিল ছোড়ে বসত ঘরের উপর। এতে বসত ঘরের দরজা জানালাসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। দুবৃত্তরা অকাথ্য ভাষায় গালি গালাজ করে এবং যাওয়ার সময় বাড়ির চতুর্পাশের বেড়া ভেঙ্গে চলে যায়। এদিকে অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে এসআই রুবেল দাশ জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।