আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎দারিদ্র বিমোচনে রাসূল সা. এর ভূমিকা অতুলনীয়

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, দারিদ্র বিমোচনে রাসূল সা. অতুলনীয় ভূমিকা রেখেছেন। তিনি হিলফুল ফুজুল নামে যে সংস্থা গঠন করেছিলেন, তা মক্কায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দারিদ্র বিমোচনে অসামান্য অবদান রেখেছিলো। দারিদ্রতা থেকে বাঁচতে রাসূল সা. বেশি বেশি ইস্তেগফার পড়তে নির্দেশ দিয়েছেন। দারিদ্র্য বিমোচনে রাসূল সা. এর প্রক্রিয়ার মধ্যে যাকাত দেওয়া, ইয়াতিমের হক আদায় করা সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। এগুলো যথাযথভাবে আদায় করলে সমাজ থেকে দারিদ্রতা অনেকাংশেই কমে যাবে।

‎তিনি আরো বলেন, আমরা যেহেতু রাসুল সা.-এর মুহব্বতের দাবিদার, সেহেতু আমাদের উচিৎ প্রতিদিন বেশি বেশি দুরূদ শরিফ পাঠ করা। এক্ষেত্রে আমরা দালাইলুল খাইরাতকে ওয়াজিফা হিসেবে পাঠ করতে পারি। বর্তমান সময়ে অনলাইনে সময় না দিয়ে আমাদের উচিৎ নফল ইবাদাত ও পড়াশোনায় সময় ব্যয় করা।

‎

‎২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলা আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

‎

‎সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি হাবিবুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান-এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আকবর, সিলেট সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা নুরুল হক, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ আশফাকুজ্জামান আদনান, সংগঠনের সিলেট সদর পশ্চিম উপজেলার সাবেক সভাপতি রুকন উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সদস্য মুদ্দাচ্ছির আলী আল আমিন, সদর পশ্চিম উপজেলার সাবেক সদস্য আব্দুল কাইয়ূম, হাউসা লতিফিয়া হিফযুল কুরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ বদরুল ইসলাম প্রমুখ। 

‎

‎আরো উপস্থিত ছিলেন সিলেট সদর পশ্চিম উপজেলা সাংগঠনিক সম্পাদক ইবরাহীম আলী, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক অলিউর রহমান মিছবাহ, সহ-অফিস সম্পাদক ইসমাইল আলী শাহান, প্রশিক্ষণ সম্পাদক বুরহান আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফাহিম মোস্তফা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েদ নূর প্রমুখ।