আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎মীলাদুন্নবীর নানা আয়োজনের মাধ্যমে মুমিনগণ বরকত হাসিলের প্রচেষ্টা চালিয়ে যান।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত আমাদের জন্য অনুসরণীয়। আমাদের দৈনন্দিন জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকসহ প্রতিটি ক্ষেত্রে তাঁর সীরাত অনুসরণীয়। আর মীলাদ হচ্ছে তাঁর জন্মের আলোচনা। মীলাদুন্নবীর আলোচনার মাধ্যমে মুমিনগণ বরকত হাসিলের প্রচেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শুকরিয়া আদায়স্বরূপ প্রতি সোমবার রোযা রাখতেন। আমরাও রোযা রাখার পাশাপাশি নানাবিধ নেক আমল ও ইবাদতের মাধ্যমে প্রিয়নবীর জন্মের মুহূর্ত ও জন্মের মাসকে স্মরণ করি, খুশি প্রকাশ করি এবং শুকরিয়া আদায় করি। তিনি সৃষ্টিজগতের রহমত। আর আমরা সেই রহমত পেয়ে জায়িয পদ্ধতিতে খুশি জাহির করি, যার নির্দেশনা আল্লাহ তাআলা কুরআন কারীমে আমাদেরকে দিয়েছেন।

‎

‎ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ পৌর আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, বেলা ২ ঘটিকায়, বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু।  

‎

‎বিশ্বনাথ পৌর সভাপতি আউয়াল হোসেন পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জাবের এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা আখতার আলী, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদ, দৌলতপুর ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিশ্বনাথ ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলাম, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, হুসাইন আহমেদ রাজন, আব্দুল মুক্তাদির ফয়সল, বিশ্বনাথ পৌর শাখার সাবেক সভাপতি রুহুল আমিন, বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শফিক আহমেদ পিয়ার।

‎

‎এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্বনাথ পৌর সহ সভাপতি আবু তাহের নাইম, সাংগঠনিক সম্পাদক  মিনহাজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, অফিস সম্পাদক আবিদুর রহমান প্রমুখ।