বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. প্রত্যেক মুমিনের হৃদয়ের স্পন্দন। তাঁর আনুগত্য করা রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। তাঁকে মুহাব্বাত করা ঈমানি দাবি। তাঁর আদর্শ বাস্তবায়ন করা আমাদের কর্তব্য। তিনি পারিবারিক, সামাজিক সহ সর্বক্ষেত্রে আমাদের আদর্শ। তাঁর প্রতি মুহাব্বাতের প্রসঙ্গে সাহাবায়ে কেরাম আমাদের পথপ্রদর্শক। তাঁরা নবীজি সা.-কে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। যা বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত। বদরেরে যুদ্ধে আল্লাহর রাসূল সা. এর মুহাব্বাতে হযরত আবু বকর রা. সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রতিটি পদক্ষেপে তাঁর আনুগত্য মেনে চলেছেন, সার্বক্ষণিক আদব রক্ষার প্রতি সতর্ক থেকেছেন। হযরত আবু বকর রা. রাসূল সা. এর নির্দেশনার পরেও আদবের প্রতি খেয়াল রেখে জামাতের ইমামতি থেকে বিরত থেকেছেন বলে আমরা হাদীস থেকে জেনেছি। সুতরাং আমাদের উচিত, তাঁদের অনুসরণে রাসূল সা. এর প্রতি আমাদের মুহাব্বাত ও আদব প্রদর্শন করা।
ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, বিকাল ৩ ঘটিকায়, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি লায়েক সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস আর মুরাদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি হাফিজ বুরহান উদ্দিন, সংগঠনের সুনামগঞ্জ জেলার সাবেক অর্থ সম্পাদক তাজ উদ্দিন আহমদ হাসান, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কাজী ইমদাদ সিদ্দিকী, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ শরিয়ত আলী, দারুল হেরা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ূম, সংগঠনের দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সভাপতি মইনুল ইসলাম, সাবেক সহ-সভাপতি দিলোয়ার হুসাইন, বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু।
এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সহ-সভাপতি নূর আলম মাহদী, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান উজ্জ্বল, সাবেক সহ-সভাপতি আব্দুস ছামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ-প্রচার সম্পাদক সাদির হুসাইন, এমরান আহমদ, সাবেক অর্থ সম্পাদক হাফিজ সাইদুর রহমান প্রমূখ।






