আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে পিএফজির উদ্যোগে পালিত হলো বিশ্ব শান্তি দিবস 

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::

“বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি ও মারামারি দূর করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২১শে অক্টোবর) শহরের চৌমুহনা চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ। সভায় প্রধান বক্তা ছিলেন পিএফজির উপদেষ্টা সৈয়দ নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর শামীম আহমেদ, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী,

পিএফজির অ্যাম্বাসেডর এম এ রহীম নোমানী,

টিআইবির সদস্য নিতেষ সূত্রধর, শ্রীমঙ্গল ফারিয়া সভাপতি ও পিএফজির সদস্য দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল কান্তি দেব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক ঝলক দত্ত, পিএফজির সাবেক অ্যাম্বাসেডর ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহিলা পরিচালক কাজী আছমা, শিক্ষক আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, পিএফজির অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীলতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সর্বস্তরে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।