আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘির ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা হিরুর মতবিনিময়, আর্থিক সহায়তা প্রদান                 

                                 (বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার তালশন কালীবাড়ি রাধা-গোবিন্দ মন্দিরে এই আয়োজন করা হয়। সেখানে উপজেলা পূজা উদযপন কমিটির উপদেষ্টা বাদল মৈত্রর সভাপতিত্বে ও উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, তাঁতীদলের সভাপতি আকবর খাঁন, মৎস্যজীবী দলের সভাপতি কামাল, মহিলা দলের সভাপতি রিনা খাতুন, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, বিএনপি নেতা মকলেছুর রহমান, এঞ্জেল, মন্দির কমিটির নেতা ইদল মৈত্র, চঞ্চল ও রতন বসাক প্রমূখ। সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু উপজেলার ৬৫ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।