বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলাধীন ১০নং নাজিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর-২০২৫, রবিবার, আটঘর চারমৌজা লতিফিয়া দাখিল মাদরাসা হল রুমে ইউনিয়ন শাখা সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী রাব্বি রতন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা মুহতারাম সভাপতি জামাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সহ সভাপতি বদরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আহমেদ জিসান জুসেফ, শহর তালামীযের প্রচার সম্পাদক আতিকুর রহমান নাঈম,
সদর তালামীযের অর্থ সম্পাদক ইফতেখার আহমদ সনি, সদস্য সাহান আহমদ।
আরো বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলার সহ সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম আহমদ উসমানী, নাজিরাবাদ ইউনিয়ন আল ইসলাহ সভাপতি আবদুল মুমিন সিরাজী, হিউম্যান অ্যাসোসিয়েশন নাজিরাবাদের সভাপতি নাজমুল ইসলাম,
নাজিরাবাদ ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি সৈয়দ ময়নুল হুসাইন প্রমুখ।






