মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস।
রবিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক শান্তির্যালী বের করা হয় । র্যালী শেষে মহিল সংস্থার আইভি রহমান হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস এমবেসেডর গ্রুপের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক সুজন মৌলভীবাজারের সভাপতি ডা: ছাদিক আহমেদ।
মৌলভীবাজার পিএফজির সদস্য তাপস ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিএফজি মৌলভীবাজারের কোঅর্ডিনেটর খালেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, ক্রীড়া লেখক সমিতি মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট এইচ এম মুশতাক আহমদ মম,খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল, পিএফজি মৌলভীবাজারের এম্বাসেডর শেখ মাহমুদুর রহমান, সমাজসেবী সিরাজুল ইসলাম সিদ্দিকী।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজার কমিটির সদস্য রুহেল চৌধুরী, মাহবুবুর রহমান রাহেল, মুহিবুর রহমান মুহিব, আনোয়ার হেসেন দুলাল, ইউপি সদস্য রীতা রানী দেব, সাহেদ আহমদ,জুনেদ আবেদীন, কমলেশ চক্রবর্তী,ইয়ুথ পিস এমবেসেডর কামরান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে হাংগার প্রজেক্ট সিলেটের কর্মকর্তা আকলিমা চৌধুরীর বড় ভাই সিলেটের আয়কর আইনজীবী হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সিলেটে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করায় গভীর শোক প্রকাশ করা হয় ও ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্য সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






