আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

৭২ ঘন্টার ভিতরে ধর্ষণকারীদের গ্রেফতার করুন: আব্দুল মালিক চৌধুরী 

★

হিন্দু পুরোহিত কর্তৃক ১২ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে সেচ্ছাসেবী সংগঠন প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি আয়োজিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ও সিলেট-১ আসনের জমিয়তের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, ধর্ষণের কয়েকদিন পার হওয়ার পরও প্রশাসনের খামখেয়ালির ফলে মামলা গ্রহণে গড়িমসি করা ও ধর্ষককে পালানোর সুযোগ করে দেওয়ার তীব্র নিন্দ জানাই। কোন অদৃশ্য শক্তির ফলে এমন হীন অপরাধের ফাদে পা দিলো প্রশাসন, তা জানার দরকার। 

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপ্রিয় সিলেটে পরিকল্পিতভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর এই অপচেষ্টা আমরা রুখে দিবো। আগামী ৭২ ঘন্টার ভিতরে ধর্ষক হিন্দু বাবু পুরোহিত ও ব্যাবসায়ী সন্দীপ পালসহ দোষীদের গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। 

আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল আহমেদ রুবেল এর সভাপতিত্বে এবং ওয়াহিদুর রহমান ও সালমান আহমদ এর পরিচালনায় সিলেটের চোহাট্টাস্থ শহিদ মিনার মাঠে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষানিবেশ আইনজীবী রেজাউল হক, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, এম এ রহিম প্রমুখ। 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় এমন ন্যাক্যারজনক ঘটনা ঘটে।