আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎তালামীযে ইসলামিয়া রাসূল সা. এর জীবনাদর্শ চর্চার অন্যতম কেন্দ্র।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, বর্তমানে দেশের এ ক্রান্তিলগ্নে আদর্শ সমাজ ও জাতি গঠনে বিশ্ববাসীর মুক্তির দূত রাসূল সা. এর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। তাঁর জীবনাদর্শ সমাজে তুলে ধরার জন্য তালামীযে ইসলামিয়া অগ্রণী ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে এ সংগঠন নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তালামীযে ইসলামিয়া শুধু একটি সংগঠন নয়, বরং এটি নবীজি সা. এর জীবনাদর্শ চর্চার একটি কেন্দ্র।

‎

‎ঈদে মীলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহপরান রহ. থানা শাখা আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, বিকাল ৩টায়, শাহপরানস্থ হোটেল আপন প্যালেসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।

‎

‎শাহপরান রহ. থানা সভাপতি মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সিলেট মহানগর আল ইসলাহ’র প্রচার সম্পাদক হাফিয সাদ উদ্দিন, সংগঠনের সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল এহসান জাবির, অফিস সম্পাদক জুবেল আহমদ, খাদিমপাড়া মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর, ৩১ নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি হাফিয ছাদিকুর রহমান, সহ সভাপতি ডা. ময়না মিয়া, রঈসুল কুররা ফয়জুন্নেসা হাফিযিয়া মাদ্রাসার পরিচালক হাফিয জহিরুল ইসলাম।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন- শাহপরান রহ. থানা সহ সভাপতি তাহমিদুর রহমান আবির, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. ইমাদ খান, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল আলী চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক নজির আহমদ, অর্থ সম্পাদক রাসেল আহমদ, সহ প্রচার সম্পাদক আল আমিন, অফিস সম্পাদক নাঈম আহমদ, সহ অফিস সম্পাদক খালেদ আহমদ, সহ অফিস সম্পাদক মুহিবুর রহমান, বাঘা ইউনিয়ন শাখা সভাপতি মো. ফাহাদ সিদ্দিকী প্রমূখ।