আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালাই ইউনিয়নের বার মাইলের তিন দীঘিগামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকরিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)। মঙ্গলবার বিকালে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ওই রাতে কুর্নিপাড়া বাজার থেকে পূর্ব দিকে পাকা রাস্তায় ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পাঁচজনকে আটক করে গণধোলাই দেয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দু’টি স্টিলের লাঠি ও দু’টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।