আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটের মোগলাবাজারে তালামীযে ইসলামিয়ার র‍্যালি অনুষ্ঠিত। 

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখা ও বৃহত্তর মোগলাবাজারবাসীর যৌথ উদ্যোগে ‘মুবারক র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, বাদ যুহর এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মোগলাবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎

‎র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র নির্বাহী সভাপতি মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী।

র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সহ সভাপতি ইমরান আহমদ সুফি, সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, রহিমিয়া দারুল কুরআন কমপ্লেক্স এর পরিচালক মাওলানা মারুফ আহমদ জুনেদ, সিলেট জেলা আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস শহীদ।

এসময় ‎আরো উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা সভাপতি শামসুল ইসলাম, মোগলাবাজার থানা সভাপতি জামিল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, অর্থ সম্পাদক আলা উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রমুখ।