আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা রুস্তুম আলীর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ তুলে গত ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছেন।
গ্রামবাসী জানান, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত সরকারি রেকর্ডভূক্ত রাস্তা বিদ্যমান রয়েছে। এই রাস্তা দিয়ে দুই গ্রামের প্রায় সহ¯্রাধিক জনসাধারণ চলাচল করেন। তবে জনসাধারণের চলাচলের সরকারি এই রাস্তা কেটে নিজের জমির সাথে সম্পৃক্ত করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি রুস্তুম আলী। তিনি এলাকায় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা থাকার কারনে বিগত কয়েক বছরে এই রাস্তা কেটে দখলে নিয়েছেন। পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনসাধারণের চলাচলের রাস্তা উদ্ধারের চেষ্টা করেও রুস্তুম আলীর অসহযোগিতার কারনে ব্যর্থ হয়েছেন।
অভিযোগ করে গ্রামের জলিল মিয়া, গণি মিয়া, মখলিছ মিয়া, আপিজুন বেগম, চুমকি বেগম বলেন, রুস্তুম আলী প্রভাবশালী থাকার কারনে দীর্ঘদিন ধরে রাস্তা কেটে নিজের জমির সাথে সম্পৃক্ত করেছেন। ফলে আমরা গ্রামের লোকজন এখন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সাহেবের কথাও রুস্তুম আলী শুনতে রাজি হননি। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরকারি রাস্তা উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।
রাস্তা দখলের অভিযোগ বিষয়ে রুস্তম আলী বলেন, আমার জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, রাস্তা উদ্ধারের চেষ্টা করলেও রুস্তুম আলী আদালতে মামলা দিয়েছেন বলে কোন সমাধানে আসেননি। বর্তমানে গ্রামের লোকজনের যাতায়াতের এই রাস্তাটি বন্ধ রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, লিখিত অভিযোগ পেয়ে ইউনিয়ন সহকারী তহশিলদারকে তদন্তের জন্য দিয়েছি।
মুন্সিবাজার ইউনিয়ন তহশিল অফিসের সহকারী তহশিলদার কমলেন্দু ভট্টাচার্য্য বলেন, সরেজমিনে তদন্ত করে রাস্তা দখলের সত্যতা পাওয়া গেছে। তবে সার্ভেয়ারের মাধ্যমে সার্ভের প্রয়োজনীয়তাসহ এই বিষয়ে ইউএনও স্যারের কাছে প্রতিবেদন দাখিল করবো।