আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎রাসূল সা. এর উসওয়া সম্পর্কে জানতে সীরাত অধ্যয়নের বিকল্প নেই।

‎রাসূল সা. এর উসওয়া সম্পর্কে জানতে সীরাত অধ্যয়নের বিকল্প নেই।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, রাসূল সা. ছোট বাচ্চাদের স্নেহ করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি শিশুদের আগে সালাম দিতেন। তিনি ইমাম হাসান ও হোসাঈন রা.-কে পরম মমতায় আচ্ছাদিত করে রাখতেন। শিশুদের কদর কখনোই রাসূলে পাক সা. উপেক্ষা করেন নি। আমাদের শিশু-কিশোর সন্তানদের রাসূলে পাক সা. এর সেই অতুলনীয় আচরণ, অনুপম আদর্শ তথা উসওয়ায়ে হাসানা সম্পর্কে জানাতে হবে। আর এক্ষেত্রে তাদেরকে সীরাত পাঠ করার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এর অধ্যয়নের মাধ্যমে রাসূলে পাক সা. সম্পর্কে তাদের জানার পরিধি যত বাড়বে, তত তাঁর প্রতি মুহাব্বাতও বৃদ্ধি পাবে।

‎

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৩ নং ওয়ার্ড শাখা আয়োজিত আলোচনা সভা এবং সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, বিকাল ৪ ঘটিকায়, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ।

‎

‎২৩ নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আহমদ সাইম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ও সহ সাধারণ সম্পাদক আদনান সাকিব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফি, সংগঠনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

‎

‎এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ২৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক আবু সালেহ রাব্বানী, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক মাহি, সহ প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মোস্তফা আল মাসুদ রাহি, সহ অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ অফিস সম্পাদক আজিম উদ্দিন মাছুম, প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম আহমদ শাহিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ খাইরুল বাশার, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আউয়াল ছামি, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিন আহমদ প্রমুখ।