আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সুনামগঞ্জে রাসুল প্রেমিকদের মিলন মেলায় সমাপ্ত হলো মাস ব্যাপী শানে রিসালাত মাহফিল সম্পন্ন। 

সুনামগঞ্জে রাসুল প্রেমিকদের মিলন মেলায় সমাপ্ত হলো মাস ব্যাপী শানে রিসালাত মাহফিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

▪️পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে, ছাতক উপজেলার শতঐতিহ্য লালিত খারগাঁও মৌ. নাছির উদ্দিন রাহ. হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ও মাদরাসার প্রধান শিক্ষক, ভারত উত্তর প্রদেশের বিখ্যাত রামপুর দরবার শরীফের খলিফা,  পীরে তরীকত,  আলহাজ্ব হাফিজ শাহ মো. গিয়াস উদ্দিন সাহেবের ব্যবস্থাপনায়, বরকতময় রবিউল আউয়াল  মাসব্যাপী শানে রিসালত মাহফিল  আজ ২৯ রবিউল আউয়াল,  মঙ্গলবার বাদ যুহর থেকে খতমে কুরআন শরীফ, খতমে বুখারী শরীফ,  আলোচনা ও মিলাদ কিয়ামের মাধ্যমে সমাপ্ত হয়।

শাহ সূফী আলহাজ্ব মাওলানা আব্দুশ শাকুর পীরছাহেব নির্গমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন,  অধ্যক্ষ (অব.) আল্লামা শফিকুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (অব.) মাওলানা এ কে এম মনোওর  আলী, অধ্যক্ষ (অব.) মাওলানা আবু জাফর মো. নুমান, মাওলানা গুফরান আহমদ ফুলতলী, অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আহাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম (বুরাইয়া) উপাধ্যক্ষ মাওলানা  আব্দুছ ছালাম, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন,  মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা আলী আছগর খান, অধ্যক্ষ মাওলানা মাহবুুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সহ শতাধিক উলামা-মাশায়েখ।

আরও উপস্থিত ছিলেন, একাধিক হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।