আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. আমাদেরকে ইশকে রাসূল শিক্ষা দিয়েছেন।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী বলেন, রাসূল সা. এর মুহাব্বাতকে যারা বুকে ধারণ করেছেন তারা সম্মানিত মানুষ। এজন্য আল্লাহ তাদের দুনিয়ায় যেমন সম্মানিত করেছেন, তেমনি আখেরাতেও তাদেরকে পুরস্কৃত করবেন। আর ইশকে রাসূলের এ শিক্ষা আমরা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর কাছ থেকে পেয়েছি। তিনি আজীবন আমাদের হৃদয়ে রাসূল সা. এর মুহাব্বাতকে ধারণ করার দীক্ষা দিয়েছেন। তাঁর এই দীক্ষা নিয়ে আমরা জীবনভর পথ চলবো।

‎

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, দুপুর ১২ ঘটিকায়, বাহুবল আলভী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎

‎বাহুবল উপজেলা সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সাদেকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মো.সাইদুর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী।

‎

‎প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান।

‎

‎এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের হবিগঞ্জ জেলা সহ সভাপতি সাহিদ আলম, মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাজী আবরার দস্তগীর, সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ আহমদ, বাহুবল উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. আব্দুর রহিম, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, বানিয়াচং উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান আযহারী, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাহুবল উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, লতিফিয়া ক্বারী সোসাইটি বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন, লতিফী হ্যান্ডস হবিগঞ্জ জেলা প্রতিনিধি মাওলানা আব্দুল কাইয়ুম, সংগঠনের বাহুবল উপজেলার সাবেক সভাপতি সাদেকুর রহমান, নবীগঞ্জ উপজেলা সহ সভাপতি আব্দুল বাসিত, আলিফ সোবহান চৌধুরী কলেজ সভাপতি খলিলুর রহমান, বাহুবল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাহেদুর রহমান প্রমূখ।