আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া গাবতলীতে শ্বশুরবাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার

‎

(বগুড়া) প্রতিনিধি:  ‎বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগোল ইউনিয়নের কৈঢোপ গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘটেছে।  বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা ওই গ্রামের বাসেত মিয়ার বাড়ির পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় একটি মৃতদেহ দেখতে পান। পরে তারা গাবতলী থানা পুলিশকে খবর দেন। ‎নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার ট্যাপাগাড়ী গ্রামের বাসিন্দা ও মৃত জয়নাল মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪০)। তিনি স্থানীয়ভাবে ওই এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে সিরাজুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

‎