আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে বালু তোলার প্রতিবাদ করায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যত্রতত্র বালু উত্তোলনের প্রতিবাদ করায় এক বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারী ব্যক্তি আওয়ামী ঘরানার সুবিধাভোগী জুবায়ের আহমেদ। তিনি উত্তর ভাড়াউড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে এবং মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয় দিয়ে থাকেন।

উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. ছাইদ মিয়া বুধবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেন।

তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খানের ভাতিজি জামাই পরিচয়ে জুবায়ের দীর্ঘ ১৬ বছর ধরে বালু উত্তোলন করে সরকারী রাস্তা, ব্রিজ, গাইডওয়াল, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি করেছে। এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি।

ছাইদ মিয়ার দাবি, সম্প্রতি উক্ত ছড়া ইজারা হওয়ার পর জুবায়ের নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয় দিচ্ছেন। অথচ তাকে বিএনপির রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, ইজারাদার আলকাছ কমিশনারের কাছ থেকে সাব-ইজারা নিয়ে জুবায়ের পরিবেশের কোনো নিয়ম-কানুন মানছেন না, উল্টো জোর করে বালু উত্তোলন করে স্থানীয় জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করছেন।

গত ১৯ সেপ্টেম্বর এলাকাবাসী উক্ত ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পর জুবায়ের স্থানীয় একটি পত্রিকায় বক্তব্য দিয়ে ছাইদ মিয়া ও তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ছাইদ মিয়া দাবি করেন, বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসকারী এ ধরনের সুযোগসন্ধানী ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা উচিত।

সংবাদ সম্মেলনে কামাল মিয়া, আছাদ মিয়াসহ স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, বালু উত্তোলনের ফলে কী ধরনের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি ক্যাপশন। শ্রীমঙ্গল: সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. ছাইদ মিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন