আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান 

বগুড়া আদমদীঘিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান 

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার বলেছেন একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করে কৃতিত্ব অর্জন করে। এই কৃতিত্বের দাবিদার স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা ও। তিনি আরোও বলেন জাতিকে শিক্ষিত করতে দেশে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছে। ২০২৫ এর এস এস সি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে আদমদিঘী উপজেলার প্রথম স্থান অধিকারী উপজেলার বিনাহালি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতী রানী এবং  দ্বিতীয় স্থান অধিকারী একই স্কুলের শিক্ষার্থী আরিফা সুলতানা সহ ওই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে ও অর্থায়নে উক্ত স্কুল চত্তরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এসএম জুয়েলার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপি’র সহসভাপতি স্থানীয় নশরৎতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মোঃ  আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য খোরশেদ আলম সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক গণ বক্তব্য রাখেন। 

এই সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনার মনোবল বাড়াবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করবে  এমনটাই জানিয়েছেন এলাকার শিক্ষার্থীদের অভিভাবকগণ।  #