আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার 

বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার 

‎ 

 ( বগুড়া) প্রতিনিধি:                                                                           

‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা মধ্যপাড়া গ্রামে শিশু মেহেদী হাসান (৪) হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামী  সুইটি বেগম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে মেহেদী হাসান নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানিতে মেহেদীর মরদেহ ভাসতে দেখেন। ‎শুরুতে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, শিশু খেলার ছলে পানিতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেছে। পুলিশকে না জানিয়ে, দাফন কার্য সম্পন্ন করা হয়। তবে পরে চাঞ্চল্যকর মোড় নেয় এই ঘটনা। ‎২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামী সুইটি বেগম তার মা আনিছা বেগমের কাছে স্বীকার করেন যে, পূর্ব শত্রুতার জেরে ক্ষোভবশত শিশু মেহেদীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ ডোবায় ফেলে দেন। পরবর্তীতে এই তথ্য আনিছা বেগম গ্রামের একাধিক ব্যক্তির কাছে প্রকাশ করেন। পরে বাদী মোছাঃ মিষ্টি আক্তার (২২), পিতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ‎এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং-১৫, তারিখ ২৪/০৯/২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/২০১, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করা হয়েছে।

‎‎গ্রেফতারকৃত আসামী সুইটি বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

‎