বিশেষ প্রতিনিধিঃ
রাজনগর বকশি কোনা যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বকসি কোনা জামে মসজিদ মাঠে মুহাম্মদ আবদুস আজিজ চান মিয়ার সভাপতিত্বে ও বকসি কোনা মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান সাহেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব রহ এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা সভাপতি ও টাউন কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মূফতী শামসুল ইসলাম সাহেব, উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার উস্তাদ, হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব আজমী সাহেব, রাজনগর আনজুমানে আল ইসলাহ সভাপতি মওলানা রিয়াদুস সালেহীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহেল আহমদ, বকসি কোনা জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন, মুহাম্মদ আশিক মিয়া, মোহাম্মদ সায়েম আহমদ তালুকদার, মুহাম্মদ বসির মিয়া, মুহাম্মদ মুমিত, আবুল বাসার, তায়েফ আহমদ, মুহাম্মদ মুস্তাকিম আহমদ প্রমূখ।
অতিথিবৃন্দ তাদের আলোচনায় বলেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের নবী প্রেমিকদের ঈমানের তেজ আরো ও বহুগুণ বেড়ে যায় এবং এশকে মুস্তফার মহব্বত অন্তরে জাগ্রত হয়।
পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।






