★
জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগর শাখার প্রচার সম্পাদক ও ইকরা টিভির শো উপস্থাপক, সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদীর স্বদেশ আগমন উপলক্ষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা
রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমেদর সভাপতিত্বে ও মুফতি তোফায়েল আহমদ কামরান এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন
সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, হিউম্যানেটি মুভমেন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মুসাদ্দিক আহমদ, সিলেট মহানগর হেফাজতে ইসলামের সহকারি আইন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক (এলএলএম), সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার ও
পাঠাগার সম্পাদক মাওলানা মাহদী হাসান, হিউম্যানিটি অফ মুভমেন্টের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা খলিলুল্লাহ মাহবুব, রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফজল আহমদ, সহ-সভাপতি মাওলানা মোস্তফা আল হুসাইন, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা রাসেল মাহমুদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি রায়হান আহমদ, সাধারণ সম্পাদক
আহমদ মারুফ প্রমুখ।
এসময় হিউম্যানেটি মুভমেন্ট অব বাংলাদেশ, স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেট, শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশন রানীগঞ্জ, সুরভি কানন শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর, দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ নারিকেল তলাসহ কয়েকটি সামজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
.






