আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা,সভাপতি সামাদ সম্পাদক সাহেদ

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ১৫ সদস্যের এ নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, লেখক-কবি ইয়াসিন সেলিম ও সমাজসেবক মাজহারুল ইসলাম রকি।

কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন- প্রতিদিনের কাগজের প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ। সহ-সভাপতি পদে সিলেটের ডাকের কাঞ্চন ভৌমিক ও নাগরিক ভাবনার শেখ সাহেদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মৌমাছি কণ্ঠের আমিরুল ইসলাম সাহেদ এবং যুগ্ম সম্পাদক হয়েছেন জিবি নিউজ২৪-এর মোফাদ আহমদ মুরাদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহাদ আহমদ (আলোকিত সকাল), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (টি নিউজ), দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ (সংলাপ বার্তা), অর্থ সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার), সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এহিয়া আহমেদ (প্রতিদিনের কাগজ) ও মোঃ শাহাব উদ্দিন (ক্রিয়েটিভ নিউজ২৪)।

 সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাবুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম রকি ও আব্দুল আলীম।

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় শেরপুর প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি চার জেলার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে কাজ করে আসছে। 

শেরপুর প্রেসক্লাব সাংবাদিকতার মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ ধারা আরও সমুন্নত হবে বলে আশা করা হচ্ছে।