আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে একাডেমিক কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রয়াত ফুটবলারদের স্মরণে আয়োজিত আন্তঃউপজেলা একাডেমি কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্স রাজনগর এবং মুন্সিবাজার ফুটবল একাডেমি রাজনগর। রোমাঞ্চকর এ খেলায় মুন্সিবাজার ফুটবল একাডেমি ২-১ গোলে আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্সকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন্সিবাজার একাডেমির গোলরক্ষক সাব্বির।

খেলা শেষে প্রধান অতিথি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, মোসলেহ উদ্দীন রমজান, জাতীয় ফুটবলার মাসুক মিয়া জনি, মো. শের আলী হেলাল চৌধুরী, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবসায়ী শাহীন শেখ প্রমুখ।

অনুষ্ঠানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক ফুটবল একাডেমির পরিচালক ও প্রশিক্ষক একরামুর রহমান রানা। এছাড়া শের আলী হেলাল চৌধুরী, মাহমুদুর রহমান ও শাহীন শেখকেও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

খেলা পরিচালনা করেন মুছা আহমেদ সুয়েট, মো. এমাদুর রহমান ও মো. আবুল কাশেম। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন হওয়ায় আয়োজক একাডেমির পরিচালক একরামুর রহমান রানা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবি ক্যাপশন: ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিচ্ছেন