আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার শহর আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন।

বিশেষ প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) এর হাতে গড়া গণ-সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার শহর শাখার (২০২৫-২০২৭) সেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসিবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার  হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এম ফয়জুল ইসলাম।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সাবেক সহ সাধারণ মাওলানা আব্দুস সালাম, মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি কাজী কবির আহমদ তালুকদার।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল গফফার কে সভাপতি, ডা: বুরহান উদ্দিন কে সাধারণ সম্পাদক এবং জাকির আহমদ জবলু কে সাংগঠনিক সম্পাদক করে  ৩৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা আরমান আলী, মাওলানা আব্দুল মুহিত, মাওলানা জামাল উদ্দিন, ক্বারী আইয়ুব আলী খান, আব্দুস সুবহান সুফী, সহ সাধারণ সম্পাদক কাজী ইউসুফ শরীফ, ফরিদ আহমদ জামালী, দিলশাদ আহমদ খান, মাওলানা লুৎফর রহমান খান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, শেখ রুহেল আহমদ, বেলাল উদ্দিন কামরান, প্রচার সম্পাদক হাফিয আব্দুল মুকিত, সহ প্রচার সম্পাদক মাওলানা আলবাব উদ্দিন, হাফিয আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মাওলানা আনছারুল হক, প্রশিক্ষণ সম্পাদক আজমল হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক শাহ শরীফ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক হাফিয মুস্তাক আহমদ, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, অফিস সম্পাদক মো: মামুনুর রশীদ, সহ অফিস সম্পাদক আব্দুর রহিম, মাও: মুস্তফা আহমদ, সমাজ কল্যান সম্পাদক আফছার ইবনে রহিম, সহ সমাজ কল্যান সম্পাদক নুরুল হুদা চৌধুরী, সদস্য, শিহাবুর রহমান, শাহাব উদ্দিন, শামছুল ইসলাম, কামাল আহমদ, আহমদ আলী ও মাওলানা মখদ্দুস আলী।