আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ কার্যালয় পরিদর্শন

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর কার্যালয় পরিদর্শন করলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর কার্যালয় পরিদর্শনকালে তাঁদেরকে স্বাগত জানান সংস্থার সদস্যবৃন্দ।

এসময় সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু, সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি দাশ, সদস্য সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, নিখিলেশ দাশ, তীর্থ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম  ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার কার্যক্রমে খুশি হন ও সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ দীর্ঘদিন ধরে উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে কাজ করে আসছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি, ইভটিজিং প্রতিরোধ, ক্রীড়া প্রতিযোগিতা সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। জানা যায়, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তিপুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত।