আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎উসওয়ায়ে হাসানার ভিত্তিতে সমাজ গঠনে ছাত্রসমাজকে গুরুত্ব দিতে হবে।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ বলেন, ছাত্ররা দেশের সচেতন অংশ। জাতিকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে ধাবিত করতে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ছাত্রসমাজকে পরিপূর্ণ ইসলামি শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। রাসূল সা. এর তারবিয়াতি কর্মসূচিতে দুটি বিষয়ের স্পষ্ট প্রধান্য ছিল। ইলম বা শিক্ষা এবং আখলাক বা চরিত্র গঠন। নববী তারবিয়াতে আখলাকের গুরুত্ব অত্যধিক। ছাত্রসমাজকে নববী আখলাকে জীবন গঠনে গুরুত্বারোপ করতে হবে। রাসূল সা. এর আখলাকের অনুসরণ ও দ্বীনি ইলম অর্জনের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে তাঁর উসওয়ায়ে হাসানা সমাজে প্রতিষ্ঠায় জোর দিতে হবে। তাহলেই এই সমাজ থেকে সব রকমের অন্যায় ও অবিচার দূরীভূত হয়ে যাবে।

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন সরকারি মদন মোহন কলেজ শাখা আয়োজিত “ইসলামি সমাজ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, বাদ মাগরিব, নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎

‎মদন মোহন কলেজ সভাপতি মো. আব্দুল মুনিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও প্রচার সম্পাদক জামিল হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ উসমান গণী।

‎

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ।

‎

‎আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান, সরকারি মদন মোহন কলেজ শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান, রাকিবুর রহমান আতিক, সহ প্রশিক্ষণ সম্পাদক এমদাদুর রহমান সিদ্দীকি, ১৫ নং ওয়ার্ড সভাপতি বায়েজিদ চৌধুরী,  সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ২৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আছাদ।

‎

‎এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সরকারি মদন মোহন কলেজ সাংগঠনিক সম্পাদক তরিক মিয়া, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাঈল হোসেন, ৮ নং ওয়ার্ড আল ইসলাহ’র প্রচার সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদ আহমদ প্রমুখ।