আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ছালামীটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি

মুফিদুল ইসলাম মুফিদ, মৌলভীবাজার  : মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ছালামীটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী লন্ডন প্রবাসী জাকির রাজার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

এ উপলক্ষে ছালামিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতারকাপন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, মোহাম্মদ ইসরাঈল আলহাজ্ব মোহাম্মদ আমীর উচ্চ বিদ্যালয়, অভচরন উচ্চ বিদ্যালয়, শ্যামেরকোনা দাখিল মাদ্রাসা, পাহাড় বর্ষিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছালামিটিলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণসহ মোট ১২টি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য দুবাই প্রবাসী রফিক মিয়া ও ওমান প্রবাসী সুজন আহমদ।

দিনব্যাপী এ কর্মসূচি সফল করতে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফিদুল ইসলামসহ রেদওয়ান আহমদ, কাওছার আহমদ, রুসেল আহমদ, খালেদ আহমদ, হাফিজ নাইম আহমদ, আবুল আহমদ, হুমায়ুন আহমদ রাহি, হেলাল আহমদ, হাফিজ রমজান আলী, নজরুল ইসলাম, মো: নাহিদুর রহমান, জুনায়েদ আহমদ, মো: রেজাউল, তামিম আহমদ, আরিফ আহমদ, ফাহিম আহমদ প্রমুখ সক্রিয় ভূমিকা রাখেন।

স্থানীয়রা জানান, ছালামীটিলা তাঁরা যুব সংঘের এ উদ্যোগ পরিবেশ রক্ষায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।