🛑
নিজস্ব প্রতিবেদকঃ
ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর অনেক সময় দেখা যায়, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা রোগীর প্রেসক্রিপশন দেখতে চায়, এমনকি মোবাইলে ছবি তুলতেও চেষ্টা করে। ❌
👉 প্রশ্ন হলো, কে তাদের এই অধিকার দিয়েছে?
একজন পুরুষ বা মহিলার বহু সংবেদনশীল ও গোপনীয় রোগ প্রেসক্রিপশনে লেখা থাকতে পারে। অন্য কেউ সেটা পড়বে বা ছবি তুলে রাখবে,এটা পুরোপুরি অনৈতিক ও বেআইনি।
আসল সত্য হলো,অনেক ঔষধ কোম্পানি ডাক্তারদের বিভিন্ন গিফট ও সুবিধা দিয়ে নিজেদের ঔষধ লিখিয়ে নেয়। পরে তাদের রিপ্রেজেন্টেটিভরা রোগীদের প্রেসক্রিপশন চেক করে দেখে ডাক্তার তাদের ঔষধ লিখেছেন কিনা। এভাবে রোগীর গোপনীয়তা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
👉 রোগীর প্রেসক্রিপশন হলো তার ব্যক্তিগত চিকিৎসা নথি। এটি ডাক্তার ছাড়া অন্য কারো দেখার বা ছবি তোলার অধিকার নেই।
➡️ তাই এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।






