আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট বিভাগে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”এর সহকারী পরিচালক (সেবা) নির্বাচিত

হলেন সাংবাদিক মশাহিদ আহমদ
মৌলভীবাজার প্রতিনিধি : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর সহকারী পরিচালক (সেবা) সিলেট বিভাগ নির্বাচিত হলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। তিনি জাতীয় দৈনিক আমাদের কন্ঠ, ইংরেজী সংবাদ মাধ্যম “ডেইলী প্রেজেন্ট টাইমস” ও আঞ্চলিক দৈনিক সিলেট বানী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে উক্ত সংগঠনের প্রধান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক আজ ১ অক্টোবর এক পত্রের মাধ্যমে সাংবাদিক মশাহিদ আহমদ-কে এ দায়িত্ব প্রদান করা হয়। গত ১ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা অফিসে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”নামে একটি পেশাগত অধিকার সংগঠনের আনুষ্ঠানিক যাত্র শুরু হয়। নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক-কে সংগঠনের প্রধান করে ১০১ সদস্য নিয়ে যাত্রা শুরু করা হয়। উল্লেখ্য-৬৪ জেলায় নিপীড়িত ও খুন হওয়া সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে ন্যায় বিচারসহ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ। একইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে যেকোনও সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন সে জন্য কাজ করে যাবে এই সংগঠনটি।