আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে স্ত্রীর মরদেহ ফেলে পালালো স্বামী

  (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার আদমদীঘিতে স্ত্রী লাভলী আক্তারের (২২) মরদেহ বাড়ির পাশে মসজিদের নিকট ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী আল-আমিন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। গত বুধবার দিবাগত ৯টায় আদমদীঘি উপজেলা নসরতপুর ইউপির মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি গ্রামের বাসিন্দা আল-আমিনের সাথে তার স্ত্রী লাভলী আক্তারের পারিবারিক কলহ ছিল। গত বুধবার রাত ৯ টার দিকে স্বামীর সাথে লাভলীর কলহ ও ঝগড়া হয়। ঝগড়ার কিছু পর লাভলী আক্তারের ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিরা সেখানে যায়। পরে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায়। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাভলীকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতেই মৃত স্ত্রী লাভলী আক্তারের লাশ তার স্বামী আল-আমিন বাড়ির পাশে মসজিদের নিকট ফেলে রেখে পালিয়ে যায়। 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, মারপিটে লাভলী আক্তার মারা গেছে কিনা তা ময়না তদন্ত রির্পোট এলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।