আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নে মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর সাথে বজ্রপাত হচ্ছিল। বিকেলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গরুর জন্য কৃষি জমিতে ঘাস কাটতে যান। হঠাৎ’ বিকট শব্দে বজ্রপাতের ফলে ফজলুর রহান হার্ট অ্যাটাক করে মারা যান।
ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সোমবার দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। পরে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে। মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন বলে পরিবার ও স্বজনদের ধারণা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় গোলের হাওর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মৃত্যুর বিষয়টি শুনে সোমবার সন্ধ্যায় মোকাবিলা গ্রামে গিয়ে নিহত পরিবারের শোকাহত স্বজনদের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।