আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় চাকু ঠেকিয়ে কিশোরীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চাকু ঠেকিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুফ আলী (২৫)কে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ভুক্তভোগী কিশোরী। রবিবার আদালতের মাধ্যমে ইউসুফ আলীকে কারাগারে পাঠানো হয়। তিনি ধুনট উপজেলার সুলতানহাট্টা পেচপাড়া এলাকার দিপু মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই বিকেলে পরিবারের সঙ্গে আসামির বাড়িতে বেড়াতে যায় কিশোরী। ওই সময় চাকু ঠেকিয়ে তাকে ধর্ষণ করে ইউসুফ আলী। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।বর‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, ধর্ষণ ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।##