আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ফাতেহা- ই- ইয়াজদাহম মাহফিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

কমলগঞ্জের হযরত শাহ্ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় বাদ এশা মাদ্রাসা কমপ্লেক্সে  হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহ. এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা ১ ( এক) খতম কুরআন শরীফ তাদের পক্ষ থেকে করা হয়, জিকির আজকার, আলোচনা সভা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বলা হয়, বড়পীর হযরত আবদুল কাদির জিলানী রহ এর দর্শন, চিন্তা চেতনা যদি আমাদের সমাজে বাস্তবায়ন করা হয় তাহলে বর্তমান সমাজে অবশ্যই সুশৃংখলতা ও শান্তি ফিরে আসবে। বড়পীর রহ. ছিলেন যুগের একজন মুজাদ্দিদ ও সংস্কারক। যাকে বড়পীর নামে বিশ্ববাসী চিনে।

 মুবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ  সাহেব, মুহাম্মদ কননাল মিয়া সাহেব, মুহাম্মদ ক্বারী তফাজ্জল হোসেন সাহেব,  মুহাম্মদ মাসুদ মিয়া সাহেব প্রমূখ। পরিশেষে হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।