বিশেষ প্রতিনিধিঃ
কমলগঞ্জের হযরত শাহ্ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় বাদ এশা মাদ্রাসা কমপ্লেক্সে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহ. এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা ১ ( এক) খতম কুরআন শরীফ তাদের পক্ষ থেকে করা হয়, জিকির আজকার, আলোচনা সভা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বলা হয়, বড়পীর হযরত আবদুল কাদির জিলানী রহ এর দর্শন, চিন্তা চেতনা যদি আমাদের সমাজে বাস্তবায়ন করা হয় তাহলে বর্তমান সমাজে অবশ্যই সুশৃংখলতা ও শান্তি ফিরে আসবে। বড়পীর রহ. ছিলেন যুগের একজন মুজাদ্দিদ ও সংস্কারক। যাকে বড়পীর নামে বিশ্ববাসী চিনে।
মুবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ সাহেব, মুহাম্মদ কননাল মিয়া সাহেব, মুহাম্মদ ক্বারী তফাজ্জল হোসেন সাহেব, মুহাম্মদ মাসুদ মিয়া সাহেব প্রমূখ। পরিশেষে হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।






