আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নিরাপদ যাতায়াত চাই” (নিযাচা) সংগঠনের আহ্বায়ক পরিষদ গঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

“প্রতিটি চালক, প্রতিটি যাত্রী—দায়িত্বশীল হোক” এই শ্লোগানকে ধারণ করে “নিরাপদ যাতায়াত চাই” (নিযাচা) সংগঠনের নতুন আহ্বায়ক পরিষদ ঘোষণা করেছে।

সংগঠনের মূল লক্ষ্য হলো একটি দুর্ঘটনামুক্ত, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি চালক, যাত্রী ও পথচারী নিরাপদে চলাচল করতে পারে। সংগঠন সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক শিক্ষা, এবং সমাজে দায়িত্বশীল চলাচলের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।

নতুন আহ্বায়ক পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শ. ই সরকার জবলু, এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন শাহনেওয়াজ চৌধুরী সুমন।

আহ্বায়ক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ: মো. রুহুল আলম রনি, হাফেজ মো. মুজাহিদ আহমেদ, রাজন আবেদীন রাজু, রুমানা রুমু, লাকী খান, সামাদ মিয়া, ইমন আহমেদ, সাজন আহমেদ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, আলতাফ আহমেদ, জামিল আহমেদ, তায়েফ আহমেদ, আব্দুস সামাদ, কাইয়ুম আহমেদ, তানভির আহমেদ, রফিক মিয়া, রুবিনা আক্তার ও আকাশ আহমেদ।

আহবায়ক শ. ই সরকার জবলু বলেন: “আমাদের লক্ষ্য হলো সবাইকে সচেতন করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। প্রতিটি মানুষকে দায়িত্বশীল করা আমাদের মূল উদ্দেশ্য।”

সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী সুমন বলেন: “নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বাড়াতে আমরা মাঠপর্যায়ে কাজ করব। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।”

নতুন আহ্বায়ক পরিষদ সড়ক নিরাপত্তা, সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় মানুষদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধিতে কার্যক্রম চালু করবে।