আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন

সভাপতি

প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূর  

সাধারণ সম্পাদক 

মাওলানা শাব্বির আহমদ 

সাংগঠনিক সম্পাদক 

হাফিজ মাওঃ কাওছার আহমদ

মোজাম্মেল আলী:

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত ৫ অক্টোবর ২০২৫, রবিবার, বাদ যোহর নিউইয়র্কস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওঃ মুহাম্মদ আব্দুন নুর সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল- ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালী যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূর সভাপতি,  মাওলানা শাব্বির আহমদ সাধারণ সম্পাদক ও হাফিজ মাওঃ কাওছার আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) জন্য ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি  মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।

নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মাহতাব উদ্দিন চৌধুরী, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন সাহেব।

স্থায়ী কমিটির সদস্য আল্লামা  সৈয়দ সাজেদুল হক সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ‎ ‎