আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার       

                                                           

  ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াদুদ হোসেন (৪৭)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত ওসমান গনির পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা নং–১১, তারিখ–০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি., জিআর নং–৯৩২, ধারা–১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ দণ্ডবিধি এবং ৩/৫/৬ The Explosive Substances Act, 1908 এর অধীনে মামলা দায়ের করা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।