আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশে বসবাসরত মণিপুরি মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় কেন্দ্র হল সুপারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহাব উদ্দিন।

জানা যায়, ২০০১ সাল হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।
ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। ১১ অক্টোবর শনিবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৭ জন, অষ্টম শ্রেণির ৫১ জন ও দশম শ্রেণির ৫৪ জনসহ ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।