আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায়  বিদেশ ফেরত পরিবারবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৯

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে এক মাইক্রোবাস দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুমন (৫৫), নিজাম (৩৫), মিনহাজ (২০), সাদিয়া (২০), কাশেম (৫৫), হেলাল উদ্দিন (৪০), আদরী (২৭), সীমলা (৫০) ও শিশু মিজু (৭)। তারা সবাই বগুড়া সদর ও কাহালু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী ওই মাইক্রোবাসটি কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বগুড়াগামী বাসের পেছনে ধাক্কা দেয়। স্ট্যান্ড ছাড়াই বাসটি রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বাসটি রাস্তার মাঝখানে দাড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় প্রায়ই বিভিন্ন পরিবহনের বাস রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান।