আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিনজন গ্রেপ্তর 

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব৷ শুক্রবার সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন(৩৫) ও বারুদ হরিজন(২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেকে সোহাগ মাহামুদ(২৬)। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। র‌্যাবের এই কর্মকর্তা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ১নং রেলঘুন্টি এলাকায়  অভিযান চালিয়ে তিনজনকে হাতে-নাতে  গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬২.৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি (রেজি নং—বগুড়া-হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে  সদর থানায় হস্তান্তর করা হয়েছে।