বিশেষ প্রতিনিধিঃ
৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে ঐতিহ্যবাহী উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিন ও মুহাম্মদ মুরছালিন। বিভিন্ন খেলায়
যথাক্রমে ১ম ও ৩য় স্থান অর্জন করে মাদরাসার সুনাম বৃদ্ধি করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীরা জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয় এবং জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন।
এই অর্জনে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ বশির আহমদ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।






