আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বৃটেন প্রবাসী মাওলানা আব্দুল জব্বারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া নিবাসী সাবেক ইমাম গোটাটিকর উচ্চ বিদ্যালয় ও পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফাতেমা হোমিও হলের স্বত্বাধিকারী মাওলানা আব্দুল জব্বার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বৃটেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের প্রথম মৃত্যু বার্ষিকী নিজ বাড়িতে পালন করা হয়েছে।

গত শুক্রবার (১০ অক্টোবর) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি  ইউনিয়নের বাওয়ানপুর (কাইমগঞ্জ) এ মাওলানা ডাক্তার আব্দুল জব্বার ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বাওয়ানপুর পূর্বপাড়া  (কাইমগঞ্জ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান খান। এসময় কুরুয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফিরোজ আহমেদ, শিক্ষক হাফেজ মাওলানা মুহিবুর রহমান, সইফাগঞ্জ মাদ্রাসার শিক্ষক ফয়জুর রহমান, ইকবাল আহমদ, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ফয়জুর রহমান ফজলু, প্রবাসী সমাজসেবী মুসলিম মিয়া, রইস মিয়া, একলাছ মিয়া, কয়সর আহমেদ, সোনা মিয়া, আব্দুল জহুর, সমাজসেবী ইমন আহমদ, নজির আহমেদ, প্রবাসী জাহেদ আহমদ, আলী হোসেন, স্টার লাইট একাডেমীর শিক্ষক জামাল আহমেদ, ডাঃ মোহাম্মদ আলী বাবুল, আবুল কালাম আজাদ, মুস্তাকিম বিল্লাহ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার আব্দুল কাইয়ুম মিজান, মৌলভী এম.শাহরিয়ার হোসেন সজীব, আনসার বাহিনীর সদস্য এম. ইফতেখার হোসেন সুজন প্রমুখ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।