আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকদের ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫℅ উৎসব ভাতার দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১২টা ৩০ মিনিটে মাদরাসা ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি হাবিবুর রহমান, উস্তাদ মাওলানা আবদুর রকিব, মাওলানা মুফতি ফারুক মিয়া, শাহ মুহাম্মদ মুজাহিদ আলী আজমী, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা কারী নজরুল ইসলাম, জনাব শামসুদ্দিন, জনাব আব্দুর রহিম, জনাব কাজী হুসনে মুবারক, জনাব সাদ্দাম হোসেন ও জনাব ফারুক আহমদসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, “শিক্ষকদের ওপর থাপ্পড়, লাঠিপেটা, গরম পানি নিক্ষেপ, টিয়ারগ্যাসসহ যে নৃশংস আচরণ করা হয়েছে,তা অমানবিক ও ন্যক্কারজনক।”

শিক্ষকরা আরও বলেন, “এই ঘটনাটি শুধু একজন শিক্ষকের নয়, গোটা শিক্ষক সমাজের অপমান। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি।”