আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু \ গত এক সপ্তাহে একই ঘটনায় প্রাণ গেল তিনজনের

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও ট্রেন দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও বাজার এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী।

নিহতের নাম রোকেয়া বেগম (৬৫)। তিনি শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাধব পাশা গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ‘‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ‘‘গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে রেললাইনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’’ এর মধ্যে গত সোমবার (১৩ অক্টোবর) লছনা এলাকায় এক অজ্ঞাত পুরুষ, বুধবার (১৫ অক্টোবর) মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে মাধবপুর উপজেলার এক নারী, এবং আজ শুক্রবার সাতগাঁও বাজারে রোকেয়া বেগমের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, সাতগাঁও এলাকায় রেললাইন সংলগ্ন এলাকায় বেড়া বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সৈয়দ ছায়েদ আহমেদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
০১৭১২ ৫৩ ৮৪ ১৬

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু \ গত এক সপ্তাহে একই ঘটনায় প্রাণ গেল তিনজনের

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও ট্রেন দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও বাজার এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী।

নিহতের নাম রোকেয়া বেগম (৬৫)। তিনি শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাধব পাশা গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ‘‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ‘‘গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে রেললাইনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’’ এর মধ্যে গত সোমবার (১৩ অক্টোবর) লছনা এলাকায় এক অজ্ঞাত পুরুষ, বুধবার (১৫ অক্টোবর) মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে মাধবপুর উপজেলার এক নারী, এবং আজ শুক্রবার সাতগাঁও বাজারে রোকেয়া বেগমের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, সাতগাঁও এলাকায় রেললাইন সংলগ্ন এলাকায় বেড়া বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।