আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা নাতি আটক

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে এক নাতির হাতে দাদা নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম সাবান আলী (৭০)। তিনি চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাতির নাম মো. সোহেল রানা (২২)  তিনি সাবান আলীর ছেলে মো. আবু সাইদের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। প্রতিদিনই সে নেশার টাকার জন্য দাদার কাছে দাবি করত। রবিবার সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সোহেল লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাতি সোহেল রানাকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সাংবাদিকদের জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।