আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার মতবিনিময় সভা সম্পন্ন।

বিশেষ প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত ওলী শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর হাতে গড়া ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, ১৭ অক্টোবর, শুক্রবার, বাদ এশা, উপজেলা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ পৌর তালামীযের সভাপতি তৌহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম নাঈম এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ।

পৌর তালামীযের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন তালুকদার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা মোজাহিদ আলী আজমী, লতিফিয়া ক্বারি সোসাইটি কমলগঞ্জ এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি এম. কাওছার আহমদ, কমলগঞ্জ পৌর তালামীযের সাবেক সভাপতি মাওলানা শাহ মো. আব্দুল জলিল, মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, মাওলানা নাসির আহমদ, সোহেল আহমদ সাদ্দাম, হাসান আহমদ, সৈয়দ তৌফিক এলাহি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর তালামীযের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ, কমলগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, পৌর ৩ নং ওয়ার্ড তালামীযের সভাপতি মীনহাজ আহমদ সুমন, ২ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম রনি, ৯ নং ওয়ার্ড সভাপতি তোফায়েল আহমদ, ৪ নং ওয়ার্ড সভাপতি জোয়াহিদ খান, ৫ নং ওয়ার্ড সভাপতি ইত্তেফাকুর রহমান ইমন, ১ নং ওয়ার্ড সভাপতি রাতুল হাসান সামী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।