আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মিথ্যা অপপ্রচার  : প্রতিবাদ জানিয়েছেন সমাজসেবক মুহাম্মদ হুসাইন জাহাঙ্গীর


মৌলভীবাজার প্রতিনিধি : লন্ডন প্রবাসী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মুহাম্মদ হুসাইন জাহাঙ্গীর এর বিরুদ্ধে “ আপডেট বাংলা নাও” ও ইমাজ উদ্দিন প্রভাতী বাংলাদেশ” নামীয় একটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার করার বিষয়ে তিনি বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন এবং বস্তুনিষ্টতা বিবর্জিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রবাসী সমাজকল্যাণ সংস্থা এর প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ হুসাইন জাহাঙ্গীর এক প্রতিবাদ বিজ্ঞপ্তি এর মাধ্যমে জানান- পরিবেশিত সকল তথ্যই মিথ্যা, ভিত্তিহীন, বস্তুনিষ্টতা বিবর্জিত ও উদ্দেশ্য প্রনোদিত। আমি দীর্ঘ ১৭ বছর যাবৎ একজন লন্ডন প্রবাসী এবং বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে জড়িত। এলাকায় এবং এলাকার বাহিরে বিভিন্ন অসহায় হতদরিদ্র লোকজনকে বিভিন্নভাবে নিজের সাধ্যমত সহায়তা করে আসছি। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্যেশেই একটি কু-চক্রী মহলের ইন্ধনে ষড়যন্তমূলক ভাবে কতেক দুষ্ট ব্যক্তির মাধ্যমে আমার সম্মান নষ্ট করতে মিথ্যা তথ্য দিয়ে এ মিথ্যা সংবাদ পরিবেশন করানো হয়েছে। প্রবাসী সমাজকল্যাণ সংস্থা ও ব্যক্তি উদ্যোগে মসজিদ এতিম থানা ও মাদ্রাসা গরিব ও অসহায় পরিবারকে বিয়ের জন্য আর্থিক সাহায্য করা, মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ টাকা প্রদান, অসহায় পরিবারকে ঘর নির্মান করে দেওয়াসহ বিভিন্ন ভাবে নিজের সাধ্য অনুসারে সহযোগীতা করে আসছি। প্রবাসে প্রায় ২২ বছর অবস্থান করছি। প্রবাসে একাধিক নারী-পুরুষ ও পরিবারকে থাকার জায়গা, রোজগারের ব্যবস্থা করাসহ নিজের উপার্জিত অর্থ গরীব ও অসহায় লোকজনদের কল্যাণে ব্যয় করে তা এখনো অব্যাহত রেখেছি। লন্ডনে অনেক অসহায় পরিবার কে ঋণ করে সাহায্য-সহযোগিতা করেছি। অনেকে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু তাদের পরিবারকে কেউ এক রাত থাকার জায়গা দেয়নি।  তেমনি তিনটি পরিবারকে ছোট্ট ছোট বাচ্চাসহ আশ্রয় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। নিজের জন্য একটি টাকাও সঞ্চয় করে রাখতে পারিনি। তাই, আমি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।